এখন আমরা জেনে নিই ভেলপুরি রেসিপি।
উপকরণ
পুরি এর জন্য লাগবে-
২ কাপ ময়দা
১ চা চামচ বেকিং পাউডার
১ টেবিল চামচ তেল
লবণ সামান্য
পানি পরিমাণ মত
তেল ভাজার জন্য
পুরের জন্য লাগবে-
১+১/২ কাপ মটর ডাল সেদ্ধ
১ কাপ আলু সেদ্ধ (হাত দিয়ে ছোট করে ভেঙ্গে নেওয়া)
১ চা চামচ ভাজা পাঁচ ফোড়ন গুঁড়ো
১ চা চামচ ভাজা জিরা গুঁড়ো
১/২ চা চামচ বীট লবণ
১ চা চামচ লেবুর খোসা কুচি
২ চা চামচ লেবুর রস
১ চা চামচ ভাজা শুকনা মরিচ গুঁড়ো/ ক্রাশ করে নেওয়া
২ চা চামচ মরিচ কুচি
২ টেবিল চামচ ধনে পাতা কুচি
২ টেবিল চামচ পেয়াঁজ মিহি কুচি
লবণ পরিমাণ মত
পরিবেশনের জন্য লাগবে-
১/২ কাপ শসা কুচি
বীট লবন
তেতুঁলের সস পরিমাণ অনুযায়ী
প্রণালি
-পুরির উপকরণ থেকে ময়দা, বেকিং পাউডার ও লবণ একসঙ্গে মিশিয়ে প্রয়োজনমতো পানি দিয়ে ভালো করে ডো তৈরী করে ১ ঘন্টা ঢেকে রাখতে হবে। এরপর পছন্দমতো আকারে পুরির মত রুটি বেলে ডুবো তেলে ভেজে তুলতে হবে।
-পুরের উপকরণ গুলো ভালো করে হাত দিয়ে মেখে পুর তৈরী করে রাখুন। এবার প্রতিটি পুরি এর অর্ধেক এর মত অংশ কেটে তৈরি করা পুর ভরে নিতে হবে।
-উপরে শসা কুচি আর তেতুঁলের সস দিয়ে বীট লবণ ছড়িয়ে পরিবেশন করুন।

