প্রাথমিকে ১৭ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ আগস্ট

Seba Hot News
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৭ জেলায় অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট। ১ ঘণ্টা ২০ মিনিটের এ পরীক্ষা শুরু হবে বিকাল ৩টায়।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র কুমার বিশ্বাস।
জেলাগুলো হচ্ছে- পঞ্চগড়, জয়পুরহাট, বাগেরহাট, মাগুরা, রাজবাড়ী, মাদারীপুর, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, গাজীপুর, শেরপুর, নারায়ণগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, কক্সবাজার ও লক্ষ্মীপুর।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান