১০৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট হচ্ছে

Seba Hot News
পরীক্ষামূলকভাবে দেশের ৪৮৭টি উপজেলা ও আটটি মহানগরের এক হাজার ৪৩টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে স্টুডেন্টস কেবিনেট গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে কিশোর বয়স থেকে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠবে বলে জানিয়েছেন মন্ত্রী।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৫ এর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের ৪৮৭টি উপজেলা ও আটটি মহানগরের এক হাজার ৪৩টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় ৬ষ্ট থেকে দশমশ্রেণিতে অধ্যয়নরত প্রত্যেক ছাত্র-ছাত্রী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top