স্পেনের মাদ্রিদ শহর। অন্যতম ব্যস্ত এলাকা। পথচারীরা যে যার মতো অফিসে-ঘরে ফিরছেন। মাঝ রাস্তায় দাড়িভরা মুখে কুকুর নিয়ে হেঁটে চলেছেন এক ব্যক্তি। বেশভূষা দেখে মন হয় যেন উন্মাদ। গৃহহীন। সঙ্গে ফুটবল।
হঠাৎ বল নিয়ে মেতে উঠলেন ড্রিবলিংয়ে। মাথার ওপর, পায়ের ওপর বল রেখে কারিকুরী করে চলেছেন। পথচারীদের ধারণা, হয়তো কয়েক ইউরো আয়ের ধান্ধা। কেউ তেমন খেয়াল করছেন না। ‘গৃহহীন’ লোকটি একাই ফুটবল নিয়ে মেতে আছেন। মাঝে মাঝে অবশ্য বিস্ময়ভরা চোখে সেদিকে কারো নজর পড়ছে। তবে ক্ষণিকের জন্য।
হঠাৎ এক বালক ছদ্মবেশী লোকটির কাছে এগিয়ে এল। এবার দুজনে মেতে উঠলেন খেলায়। বালককে পরাস্ত করার সময় একজনের চোখে পড়ে ‘ট্রেড মার্ক’ একটা ড্রিবলিং। লোকটি ভাবলেন, এভাবে তো রোনালদো খেলেন। তবে এই ভাবনাটা তার স্থায়ী হল না। হবে কী করে, যে বেশভূষা তাতে লোকটিকে রোনালদো ভাববার উপায় আছে?
এভাবে চলল কয়েক ঘণ্টা। লোকটি এবার সরূপে ফিরলেন। নিজেই টেনে তুললেন নকল দাড়ি। চুল। একী, এ যে মহাতারকা! ক্রিশ্চিয়ানো রোনালদো!
এটি কোনো গল্পের কাহিনী নয়। এমন কাণ্ড ঘটিয়েছেন স্বয়ং রিয়াল মাদ্রিদ তারকা। এই ঘটনার একটি ভিডিও তিনি আপলোড করেছেন ইউটিউবে।
দ্য টেলিগ্রাফ পত্রিকা বলছে, একটি পার্লারে যেয়ে এভাবে ছদ্মবেশ ধারণ করে রাস্তায় নেমে পড়েন রোনালদো। বালকটি যখন বুঝতে পারে সে এতক্ষণ রোনালদোর সঙ্গেই ফুটবল খেলেছে, তখন আনন্দে আত্মহারা হয়ে যায়। এক পর্যায়ে কেঁদে ফেলে। মহাতারকা তাকে বুকে টেনে নেন। মাথায় হাত বুলিয়ে দেন। কিন্তু বালকের কান্না আর থামে না।