কে, কি ভাবছে বা বলছে তা নিয়ে কখনোই কান দেননি রিহান্না। তাই তো ব্রিটেনের জিকিউ সাময়িকীর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে গায়ে সুতাটি পর্যন্ত রাখেননি এই সঙ্গীত তারকা। ঠিক এমনই একটি ঘটনার জন্ম দিয়ে আবারও সমালোচনার মুখে ২৭ বছর বয়সী এই তারকা।
জন্মভূমি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বারবাডোজে কার্নিভ্যাল প্যারেড উত্সবটিতে অংশ নিতে ঐতিহ্যবাহী মণি-মুক্তা আর হিরে-জহরতে মোড়ানো পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন জনপ্রিয় এই গায়িকা। মাথায় ছিল পালকের সম্মিলন, আর ছিল ডানা। আর এই কার্নিভ্যাল প্যারেড নাকি রিহান্নার প্রিয় আয়োজনগুলোর মধ্যে অন্যতম। তাই প্রতিবছর এখানে দারুণ আনন্দে সময় কাটে তার। তারই ধারাবাহিকতায় গত সোমবার এবারের উত্সবের মধ্যমণি ছিলেন তিনি। আর বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দে ভাসলেন রিহান্না। কখনও লাফিয়ে উঠেছেন, কখনও তাকে দেখা গেছে আড্ডায় মশগুল থাকতে।

