রিজভী-দুদুর জামিন আপিলেও বহাল

S M Ashraful Azom
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নাশকতার ৫টি মামলা ও  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে ৪টি মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
 
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
এর আগে গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি শেষে রুহুল কবির রিজভীকে ৮ মামলায় এবং শামসুজ্জামান দুদুকে ৭ মামলায় অন্তবর্তীকালীন জামিন দেন।
 
পরে রুহুল কবির রিজভীর ৮ মামলা ও  শামসুজ্জামান দুদুর ৪ মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রিজভীর ৮টি মামলার মধ্যে মোহাম্মদপুর, পল্টন ও বাড্ডা থানার ৫টি মামলায় জামিন বহাল রাখা হয়। এছাড়া খিলগাও থানার একটি মামলা স্থগিত করা হয়। এছাড়া পল্টন থানার ২টি মামলায় শুনানির জন্য আগামী ৯ ও ১০ আগস্ট নির্ধারণ করা হয়।
 
অপরদিকে পল্টন থানার চারটি মামলায় শামসুজ্জামান দুদুর জামিন বহাল রাখা হয়। এতে তার মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।  
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top