গাজায় বিস্ফোরণে নিহত ৪

S M Ashraful Azom
ফিলিস্তিনের গাজায় বিস্ফোরণে চার জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ডাক্তার ও স্থানীয়দের সূত্রে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ গাজার রাফা শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
 
এর জন্য ইসরাইলকে দায়ী করেছে হামাস। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত বছর গাজা আগ্রাসনের সময় ব্যবহৃত একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রে বিস্ফোরণ হয়ে এই হতাহত হয়।
 
ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের কারণ তদন্ত করছে বলে জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আয়মান আবু নকেরিয়া নামের হামাসের একজন সদস্যের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। তিনি নিজে বেঁচে গেলেও বিস্ফোরণে তার পরিবারেরই অপর চার জন নিহত হন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top