আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী

S M Ashraful Azom


প্রতি বছরের মতো এবারও পালিত হবে ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী। আগামী বুধবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে দিনব্যাপী বহুমাত্রিক অনুষ্ঠান আয়োজিত হবে। বিকেল ৪টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
তিনি ক্লাব প্রাঙ্গনে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং পরে তাঁর বর্ণাঢ্য ও কর্মবহুল জীবনের ওপর বিশদ আলোচনা এবং স্মৃতিচারণ করবেন।
সোমবার আবাহনী ক্লাব কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞতিতে বিষয়েটি নিশ্চিত করেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top