‘গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে বিএনপি’

S M Ashraful Azom
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে, পেট্টোল বোমায় নয়।’
 
তিনি বলেন, ‘বিএনপির হরতাল-অবরোধকে বিতর্কিত ও কলংকিত করার জন্য সরকারের মদদপুষ্ট ছেলেদের দ্বারা পেট্টোল বোমা হামলা করা হয়। মানুষ পুড়িয়ে হত্যা করে বিএনপির ওপর দায় চাপিয়ে দেয়া হয়।’
 
‘পেট্ট্রোল বোমা সন্ত্রাস, নেপথ্যে আওয়ামী লীগ’ শিরোনামে একটি পুস্তিকার প্রকাশনা অনুষ্ঠানে বুধবার খন্দকার মাহবুব এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top