বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে অবরোধ প্রত্যাহার

S M Ashraful Azom
বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা প্রথম সেতু) টোলমুক্ত করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো চলা অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে আলোচনার পর তারা অবরোধ তুলে নেন।

এ সময় শ্যামপুর আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা ও সংরক্ষিত নারী আসনের সাংসদ সানজিদা খাতুন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, টোল প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে মন্ত্রীর আশ্বাসে ১০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে বিষয়টির সুরাহা না হলে আবারও কঠোর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন ঢাকা জেলা ট্রাক চালক সমিতির সভাপতি ওসমান গণি। এ সময় পর্যন্ত তারা আগের হারে টোল দেবেন বলে জানিয়েছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top