চিকিৎসকদের বিরুদ্ধে দমনমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের সমানে মানববন্ধন করে পেশাজিবী চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট’ এ দাবি জানায়।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এম আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ডা. কাজী রকিবুল ইসলাম, ডা. রেজোয়ানুলক হক বুলবুল, ডা. মহিউদ্দিন লিটন, ডা. এবিএম জামাল ডা. কামরুজ্জামান প্রমুখ।
ডা. আবু সাঈদ বলেন, জনপ্রতিনিধিরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। যারা ক্ষমতায় আছেন কিংবা ক্ষমতায় আসতে চান সকল দলের ক্ষেত্রেই জনপ্রতিনিধিরা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। তাই তারা জনসাধারণের সাথে মিশতে পারছে না।
ডা. কাজী রকিবুল ইসলাম বলেন, গোটা দেশজুড়ে দীর্ঘদিন ধরে দেশের চিকিৎসকদের হেনস্থা করা হয়। রোগীর মৃত্যু, চিকিৎসকের সঙ্গে অসদাচারণ কিংবা ব্যক্তিগত সুবিধা না পাওয়ার কারণেই চিকিৎসকদের হেয় করা হয়। কিন্তু তারা বোঝেনা প্রত্যেকেরই কাজের ক্ষেত্রে ভুল হতে পারে, থাকতে পারে জ্ঞানের সীমাবদ্ধতা। এই চিকিৎসক সমাজ আপনাদেরই অংশ। চিকিৎসকদের হেনস্থা করার মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালনেই প্রতিবন্ধকতা কিংবা ব্যতয় ঘটানো হয়।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজের জরুরি চিকিৎসা বিভাগের একজন ডাক্তার ও জনপ্রতিনিধির মধ্যকার সংঘটিত ঘটনা নিয়ে পরবর্তীতে পুরো চিকিৎসক সমাজকেই হেয় করা হয়েছে বলে দাবি করেছেন ডা. এবিএম জামাল। তিনি বলেন, বিভিন্ন মিডিয়ায় ঘটনার সত্য বিবরণ উঠে আসেনি। বরং ওই জুনিয়র চিকিৎসকের ব্যক্তিগত চরিত্র হননের মধ্যদিয়ে তার ওপর মিডিয়া ট্রায়াল করা হয়েছে।
ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট এর উদ্যোগে আজ ৫ আগস্ট ২০১৫, বুধবার, বেলা ২.০০ টায় জাতীয় যাদুঘরের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।