নঁওগার মডেল থানার হত্যা মামলার আসামি বকশীগঞ্জে গ্রেপ্তার

G M Fatiul Hafiz Babu
একাধিক মামলার আসামি ও একটি হত্যা মামলায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১০ টায় মো. আনিসুর রহমান সুজন (৩৭) নামে ওই আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সে বকশীগঞ্জ পৌর শহরের মেষের চর গ্রামের লাল মিয়ার পুত্র। সুজন নওঁগা জেলার নঁওগা মডেল থানার একটি হত্যা মামলার অভিযুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানাযায়, আনিসুর রহমান সুজন নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর দেহরক্ষির পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে নানা অপকর্ম করে আসছে। নঁওগা মডেল থানায় একটি হত্যা মামলার অভিযুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক নয়ন দাস জানান, তার বিরুদ্ধে নাটোর, পাবনা, বগুড়া ও নঁওগা জেলার বিভিন্ন থানায় হাফডজন ডাকাতি, দুর্ধর্ষ চুরি ও হত্যা মামলা রয়েছে।
বুধবার সুজনকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top