জামালপুরে জাতীয় বৃক্ষরোপন ও বৃক্ষমেলা উদ্বোধন

G M Fatiul Hafiz Babu
মাহমুদুল হাসান মুক্তা ,
জামালপুরে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষমেলা-২০১৫ উপলক্ষে শহরের তামালতলা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স'ানীয় বৈশাখী মেলার মাঠে এসে শেষ হয়। “দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার সকালে বৈশাখী মেলা মাঠ প্রাঙ্গনে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক  ড. মো. রফিকুল ইসলামের  সভাপতিত্বে বৃক্ষমেলায় প্রধান অতিথি হিসেবে উপসি'ত থেকে বক্তব্য রাখেন এবং ৭দিনব্যাপি মেলার শুভ উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন (সার্বিক), জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালক ইকরামুল হক নবীন, নার্সারী মালিক সমিতির সভাপতি মো. দেলওয়ার হোসেন প্রমুখ। ৭দিনব্যাপি বৃক্ষমেলায় ১৫টি স্টল রয়েছে বিভিন্ন ধরনের ফলদী, ঔষধী গাছে প্রতিটি স্টলে ছেয়ে গেছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top