বকশীগঞ্জে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

G M Fatiul Hafiz Babu
সারাদেশের ন্যায় মাধ্যমিক পযায়ে বকশীগঞ্জে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ৮ টা থেকে দুপুর ২ টা পযন্ত টানা ভোট গ্রহণ চলবে।
এবার উপজেলার দুটি প্রতিষ্ঠানে নির্বাচন হচ্ছে।  তার মধ্যে সাধুরপাড়া কছর উদ্দিন দাখিল মাদ্রাসার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অপরদিকে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে ভোট গ্রহণ চলছে।  স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. তৌহিদুল সিদ্দিকী জানান, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পযন্ত সকল ছাত্র-ছাত্রী এ নির্বাচনে ভোট প্রদান করবেন। এতে সর্বমোট ৬০৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
সরেজমিনে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে পরিদর্শনে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন জানান, আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষনা হতে পারে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top