ভারতে পাচারকালে তরুণী উদ্ধার, আটক ২

S M Ashraful Azom
খুলনা সীমান্ত থেকে ভারতে পাচার হওয়ার সময় আয়েশা বেগম (১৬) উদ্ধার করেছে পুলিশ। তিনি কক্সবাজারের টেকনাফে মহেষখালীয়া পাড়া গ্রামে বাসিন্দা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার দুপুরে টেকনাফ মহেষখালীয়া গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া গ্রামের রহিম উল্লাহ প্রকাশ পুতিয়া (২২) ও তার ভাই সাদ্দাম হোসেন (৩০)।

টেকনাফ মডেল থানার ওসিমো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top