স্যামসাং একটি নতুন ফোরজি স্মার্টফোন চালু করেছে। এটির নাম দেয়া হয়েছে ‘গ্র্যান্ড প্রাইম ফোরজি’। ভারতের বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ১০০ রুপি। সাদা, ধূসর ও সোনালী রঙয়ে এই স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে।
গ্র্যান্ড প্রাইম ফোরজি স্মার্টফোনের রয়েছে, ৫ ইঞ্চি কিউএইচডি টিএফটি ডিসপ্লে, ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র্যাম ও ৮ জিবি স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এ ফোনের আরও রয়েছে, এলইডি ফ্ল্যাশ সহ ৮ এমপি অটো-ফোকাস রেয়ার ক্যামেরা, ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ। কানেক্টিভিটির দিক থেকে এ ফোন ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, এনএফসি, ৩জি ও ৪জি সাপোর্ট করে।

