জামালপুর: জামালপুরে ট্রেনে কাটা পরে অজ্ঞাত পরিচয় এর নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকামুখী কমিউটার-২ ট্রেনটি কানিল এলাকা অতিক্রম করার পরপরই রেললাইনের ওপর ওই নারীর দ্বিখণ্ডিত লাশ দেখতে পাওয়া যায়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।