‘মধ্যবর্তী নির্বাচনের দাবি নতুন ষড়যন্ত্রের অংশ’

S M Ashraful Azom
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্থিতিশীল দেশে বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নতুন ষড়যন্ত্রের অংশ। বুধবার শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনশেষে তিনি এই কথা বলেন।
 
হানিফ বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, মধ্যমআয়ের দেশে পৌঁছে যাচ্ছে, তখন নতুন করে নির্বাচনের দাবি ক্ষতির কারণ। এটাকে আওয়ামী লীগ চক্রান্ত হিসেবেই দেখছে।
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল না। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হাসিলের চেষ্টা এখনও তারা করছে। তারা একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top