জাভির জার্সিতে আলভেজ

S M Ashraful Azom
কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ বার্সেলোনা ছেড়ে কাতারের আল সাদ ক্লাবে যোগ দেয়ায় এখন থেকে তার ছয় নম্বর জার্সিটি গায়ে চাপাবেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। বুধবার বার্সেলোনার ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০১৩ সালে এরিক আবিদাল বার্সা থেকে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে যাওয়ার পর তার সম্মানে গত দু’মৌসুম ২২ নম্বর জার্সিটি পরে খেলতেন আলভেজ। অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে সদ্য বার্সায় আসা আর্দা তুরানের ছয় নম্বর জার্সিটি পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত  আলভেজকেই জাভির সম্মান রক্ষার দায়িত্বটি দেয়া হয়েছে।
সাবেক বার্সা অধিনায়কের জার্সিটি পেয়ে গর্বিত আলভেজ বলেন, ‘আমার চ্যালেঞ্জ হচ্ছে বিশেষ সংখ্যাটির মর্যাদা রক্ষা করা।’ 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top