ব্যাপক প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পর্নোগ্রাফিক সাইট ব্লক করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। খবর বিবিসি।
দেশটির টেলিকম কর্তৃপক্ষ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের পর্নোসাইটগুলো অকার্যকর না করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এর আগে সরকার ৮৫০টিরও বেশি সাইট ব্লক করার নির্দেশ দিয়েছিল।
তবে অনেকেই সরকারের এ সিদ্ধান্তকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ আখ্যায়িত করে প্রতিবাদ করেছিল। প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন অনেক তারকা ব্যক্তিত্বও।
অ্যাডাল্ট সাইট পর্নহাব যে বিশ্বব্যাপী স্ট্যাটিসটিকস প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে ইন্টারনেটে পর্নো ট্র্যাফিকের উত্স বা সোর্স হিসেবে ভারতের নাম আছে ৪ নম্বরে, আমেরিকা, যুক্তরাজ্য ও ক্যানাডার ঠিক পরেই।

