রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে হামাস নেতার বৈঠক

S M Ashraful Azom
হামাস নেতা খালেদ মেশালের সঙ্গে সাক্ষা‍ত্ করেছেন কাতার সফররত রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় খালেদকে তিনি মস্কো সফরের আমন্ত্রণ জানান বলে হামাসের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
 
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত দুই নেতার এ উষ্ণ সাক্ষােক রাশিয়ার সঙ্গে সংগঠনটির কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
 
গাজায় এক বিবৃতিতে হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাভরভের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে মেশাল গাজা উপত্যকার পরিস্থিতি বিস্তারিত তুলে ধরেন। এ ছাড়া পশ্চিম তীরে ইহুদিবাদী সন্ত্রাসবাদ ও মুসলিম-খ্রিষ্টান সমপ্রদায়ের ওপর ইহুদিদের হামলার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
 
ইসরাইল-ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের পাশাপাশি রাশিয়ারও অংশগ্রহণ রয়েছে। তবে এ প্রক্রিয়ার শর্তগুলোর ব্যাপারে বরাবরই দ্বিমত পোষণ করে এসেছে হামাস। এক বছরেরও বেশি সময় ধরে প্রক্রিয়াটি স্থগিত রয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top