ফেসবুকে সেলিব্রেটিদের লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা

S M Ashraful Azom
সেলিব্রেটিদের লাইভ ভিডিও স্ট্রিমিং প্রচারের জন্য নতুন সেবা চালু করেছে ফেসবুক। ফেসবুক মেনসন্স' নামে নতুন এই অ্যাপ ব্যবহার করে সেলিব্রেটিরা ভক্তদের কাছে সহজেই তাদের লাইভ ভিডিও স্ট্রিমিং প্রচার করতে পারবেন। এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে ফেসবুকের প্রডাক্ট ম্যানেজার ভ্যাডিম ল্যাভরুসিক।

ভ্যাডিম ল্যাভরুসিক জানান, অভিনয়শিল্পী, সঙ্গীতশিল্পী, ক্রীড়াবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অন্যান্য জনপ্রিয় ব্যক্তিরা তাদের ভক্তদের সঙ্গে লাইভ ভিডিও স্ট্রিমিং ফেসবুকে প্রচার করতে পারবেন। এর মাধ্যমে সেলিব্রেটিরা ভক্তদের আরও কাছে পৌঁছাতে সক্ষম হবেন।

তিনি আরও জানান, সেলিব্রেটিদের এই ভিডিওতে ভক্তরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে পারবেন। অন্যদিকে কারা কারা সেলিব্রেটিদের ভিডিওতে চোখ রাখতে তাও জানা যাবে। কেউ যদি তার প্রিয় সেলিব্রেটির লাইভ ভিডিও স্ট্রিমিং না দেখতে পারেন তবে অন্য যেকোনো সময় ভিডিওটি দেখার সুযোগ রয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top