গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

S M Ashraful Azom
সান্তাহার-লালমনিরহাট রেল রুটে গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা ব্রিজে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (২৭) এক যুবক মারা গেছেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে অজ্ঞাত ওই যুবক ভেড়ামারা ব্রিজ এলাকায় রেললাইনের উপর দিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে সাবধানও করে। পরে দুপুর ১২টার দিকে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। অজ্ঞাত ওই যুবকের মাথা নেড়ে ও পরনে চেক লুঙ্গি ছিল।
 
বোনারপাড়া রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top