উইকেডলিকের ওয়ামি নিও-৩ স্মার্টফোন চালু

S M Ashraful Azom


ভারতীয় ব্র্যান্ড উইকেডলিক তাদের নতুন স্মার্টফোন ওয়ামি নিও-৩ বাজারে চালু করেছে। এটির দাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৯০ রুপি। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এটির জন্যে প্রি-বুকিং নেওয়া হচ্ছে।
ডুয়াল সিমের এ স্মার্টফোনের ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।
এ ফোনের আরও রয়েছে ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যবহারকারী চাইলে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এটি ৬৪ জিবি পর্যন্ত বাড়াতে পারবে।
এ ফোনের আরও রয়েছে, এলইডি ফ্ল্যাশ সহ ১৪ এমপি রেয়ার ক্যামেরা, ৪.৯ এমপি ফ্রন্টফেসিং ক্যামেরা ও ৩ হাজার এমএএইচ ব্যাটারী। কানেক্টিভিটির দিক থেকে এটি ৩জি, ৪জি, জিপিআরএস/ইডিজিই, ব্লুটুথ ও জিপিএস সাপোর্ট করে। সাদা ও কালো এই দুই রঙয়ে এটি বাজারে পাওয়া যাবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top