ফেলনা নয় ফলের খোসা

S M Ashraful Azom
ফল পুষ্টিকর খাবার এতে কোনো সন্দেহ নেই। সাধারণত দেখা যায়, ফল খেয়ে আমার খোসা ফেলে দেই। কিন্তু এই ফেলে দেয়া জিনিসই আমরা নানা কাজে লাগাতে পারি।  এবার জেনে নিন ফলের খোসা আপনার কি কি কাজে লাগতে পারে।
 
* অনেকেই আছেন যারা দাঁতের হলদেটে ভাবের সমস্যায় ভুগছেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে কলার খোসা আপনার কাজে আসতে পারে। এজন্য কলার খোসার ভেতরের দিকটার দাঁতে ঘষুন। এভারে এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করুন।
 
*  ত্বকের যত্নে কলার ব্যবহার সবার জানা আছে। তবে এর পাশাপাশি কলার খোসাও ত্বকের যত্নে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে ত্বকের বলিরেখ কমাতে এটির ব্যবহার লক্ষণীয়। এজন্য একটি ডিমের কুসুমের সাথে কলার খোসা ব্লেন্ডারে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ১০ মিনিটের জন্য রেখে ধুয়ে ফেলুন।
 
* বাসার দুর্গন্ধ দূর করার জন্য কমলার খোসা ব্যবহার করতে পারেন। কমলার খোস টুকরো করে অথবা শুকিয়ে গুঁড়ো করে সেই জায়গাগুলোতে রেখে দিন। এতে দুর্গন্ধ হবে না।
 
* রান্নাঘরের বিভিন্ন জিনিস থেকে পানির দাগ দূর করতে কমলার খোসা ঘসে নিন। দাগ চলে যাবে।
 
* চুলের খুশকি দূর করতে পেঁপের খোসা ফেলে না দিয়ে ছোট ছোট টুকরো করে কয়েক সপ্তাহ ভিনেগারে ভিজিয়ে রাখুন। এরপর খোসাগুলো ফেলে দিয়ে চুল শ্যাম্পু করার  ২০/২৫ মিনিট আগে মিশ্রণটির সাথে অল্প লেবুর রস মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন।
 
* নখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে লেবুর খোসা ঘসে নিতে পারনে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top