মোটরের স্যুইচে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

S M Ashraful Azom
জেলার কেন্দুয়া উপজেলায় ফিশারি পুকুরের মোটরের সংযোগ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে মামুন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মামুন ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার রোয়াইল গ্রামে ওই ফিশারি পুকুরে মামুন মোটরের স্যুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে শক খেলে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মামুনের মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top