জামালপুরের বকশীগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ ২জনকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর পৌর এলাকায় বল্লবপুর এলাকার বাসিন্দা জুনায়েদ মনি (২৮) । অপর জন আল মামুন (২৫) ,সে শেখের হাট এলাকায় আব্দুল হামিদের ছেলে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে বকশীগঞ্জ উপজেলার সারমারা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, বকশীগঞ্জ-সানন্দবাড়ী রাস্তায় সারমারা এলাকায় মোটরসাইকেল তল্লাশীর সময় তাদের নিকট ২৫ পুড়িয়া (প্রায় ২৫০) গ্রাম গাজাঁ পাওয়া যায়। এ সময় পুলিশ মনি ও মামুনকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।