বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ও কানেক্টিভিটির সুবিধা যৌথভাবে কাজে লাগিয়ে দুই দেশকে এশিয়ার প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।’
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) সহায়তায় আয়োজিত ইন্ডিয়া ইনভেস্ট্র্রেড-২০১৫-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পাদিত স্থল সীমানা চুক্তি এ ক্ষেত্রে বিরাট সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি দ্বিতীয় লাইন অব ক্রেডিট চুক্তির আওতায় বাংলাদেশকে ভারতের ২ বিলিয়ন ডলার প্রদানে সম্মতি ভৌত ও সামাজিক অবকাঠামোখাতে গুণগত পরিবর্তন আনবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিয়া ইনভেস্ট্র্রেড-২০১৫ এর চেয়ারম্যান নয়নতারা পাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন—এফবিসিসিআইর পরিচালক সাফকোয়াত হায়দার, ডিসিসিআই এর সভাপতি হোসাইন খালেদ এবং আইবিসিসিআইর মোহাম্মদ আলী প্রমুখ।

