অ্যাপ ডাউনলোড করে সাকিবের সঙ্গে ডিনার

S M Ashraful Azom
বিক্রয় ডটকমের অ্যাপ ডাউনলোড করে ২০ জন বিজয়ী ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে ডিনার করার সুযোগ পাবেন। রাজধানীর বনানীতে সাকিবের নিজস্ব রেঁস্তোরা সাকিব’স ডাইনে ডিনারের পাশাপাশি বিজয়ীরা এ ক্রিকেট আইকনের সঙ্গে সেলফি তোলারও সুযোগ পাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিক্রয় ডটকম।

এতে বলা হয়েছে, ৬ আগস্ট থেকে শুরু হয়ে প্রতিযোগিতা ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের বিক্রয় অ্যাপ ডাউনলোড করে গুগল প্লে স্টোরে এ সম্পর্কে একটি রিভিউ লিখতে হবে। রিভিউটিতে অবশ্যই অংশগ্রহণকারীর ই-মেইলসহ হ্যাসট্যাগ #DeemParbeNa লিখতে হবে।

অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্লাটফর্মেই ডাউনলোড করা যাবে যা ব্যবহারকারীদের আরো সহজে এবং কম সময়ে অনলাইন ক্লাসিফায়েড সাইটে ব্রাউজ, সার্চ এবং বিজ্ঞাপন পোস্ট করার সুযোগ দেবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top