টঙ্গীবাড়ীতে মাদকসহ পিতা-পূত্র গ্রেফতার

S M Ashraful Azom
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থেকে ৭১ ক্যান বিদেশি বিয়ারসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আতাউর মাঝি (৫৩) ও তার ছেলে লালন মাঝি (২২)।

টঙ্গীবাড়ী থানা ওসি আলমগীর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাউর মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ৭১ ক্যান বেলজিয়ামে তৈরী বিয়ারসহ আতাউর মাঝি ও তার ছেলে লালন মাঝিকে (২২) গ্রেফতার করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top