দ্বিতীয় দিন সকালে শুভাগত-জুবায়েরের আঘাত

Seba Hot News
বাংলাদেশ ‘এ’ দল ও কর্ণাটকের মধ্যকার তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলছে। বুধবার সকালে কোনও উইকেট না হারিয়ে শিশির ভবানি ও জগদীশা সুচিতের ব্যাটে এগোচ্ছিলো কর্ণাটক। কিন্তু শুভাগত হোম ও জুবায়ের হোসেন লিখনের আঘাতে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
কর্ণাটকের দলীয় ২২৭ রানেই পরপর আঘাত হানেন শুভাগত ও জুবায়ের। শুভাগত সাজঘরে ফেরান জগদীশা সুচিথকে (৪১) ও জুবায়ের সাজঘরে ফেরান শিশির ভবানিকে (৮৮)। এদিন মধ্যাহ্ন বিরতিতে যাওযার আগ পর্যন্ত কর্ণাটকের সংহগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৩৪ রান।
গতকাল ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৩ রান তুলে দিনের খেলা শেষ করেছিলো কর্ণাটক। তার আগে বাংলাদেশ ‘এ’ দল টস জিতে ব্যাটে নেমে সব উইকেট হারিয়ে ১৫৮ রান করেছিলো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top