রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

S M Ashraful Azom
চিকিত্সা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। 
কারামুক্তির পর গত ২৬ জুলাই চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সা করান তিনি।
এরপর আরও উন্নত চিকিত্সার জন্য গত ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে সেখান থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন ফখরুল। যাত্রা বিরতির পর সোমবার বিকালে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন ফখরুল।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান