বকশীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার !

G M Fatiul Hafiz Babu


জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল টায় লাশটি পৌর এলাকার মালির চর মন্ডল পাড়া গ্রামের মসজিদের পেছনের ঝোপ থেকে উদ্ধার করা হয়। জানা গেছে , মঙ্গলবার সকালে 'ানীয়রা ওই গ্রামের মসজিদের পেছনে রাস্তার পাশে ঝোপে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস'লে উপসি' হয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে। বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক নয়ন দাস জানান, যুবকের গলায় দাগ এবং মুখে রক্ত চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে। পুলিশের ধারণা সম্ভবত ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top