ফলোআপ বকশীগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার!

G M Fatiul Hafiz Babu

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ নুর আলী (২৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৯ টায় লাশটি পৌর এলাকার মালির চর মন্ডল পাড়া গ্রামের মসজিদের পেছনের ঝোঁপ থেকে উদ্ধার করা হয়। নুর আলী পৌর এলাকার গোয়াল গাঁও এলাকার সদর আলীর ছেলে।
জানা গেছে , মঙ্গলবার সকালে স'ানীয়রা ওই গ্রামের মসজিদের পেছনে রাস্তার পাশে ঝোপে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস'লে উপসি'ত হয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক নয়ন দাস জানান, যুবকের গলায় দাগ এবং মুখে রক্ত ও চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে।
পুলিশের ধারণা সম্ভবত ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান