ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনীতে গতকাল সোমবার ইদ্রিস আলি (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।তার বাড়ি শৈলকুপা উপজেলার গোসাইডাঙ্গা গ্রামে।ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ায় তিনি ভাড়া থাকতেন।
ঝিনাইদহের পুলিশ সুপার জানান, স্থানীয়দের অভিযোগ, গতকাল দুপুর আড়াইটার দিকে ইদ্রিস আলি রাজাপুর গ্রামের উজ্জল হোসেনের আড়াই বছরের ছেলে শাকিলকে ফলের রস খাওয়ালে শিশুটি হঠাত্ অজ্ঞান হয়ে পড়ে। শিশুটিকে নিয়ে যাওয়ার সময় ছেলেধরা সন্দেহে গ্রামবাসি তাকে ধরে গণপিটুনী দেয়।

