স্কাইপ অ্যাপে ত্রুটি, ভোগান্তিতে ব্যবহারকারীরা

S M Ashraful Azom
জনপ্রিয় টেলিকমিউনিকেশন অ্যাপ স্কাইপ ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। নিজস্ব ‘হার্টবিট’ সেবার মাধ্যমে স্কাইপ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, আপনাদের মধ্যে কেউ কেউ সংযোগ জটিলতার শিকার হতে পারেন এবং আপনাদের অনলাইন নাও দেখাতে পারে। স্কাইপের স্ট্যাটাস সেটিংয়ে একটি জটিলতা চিহ্নিত করেছি আমরা।
 
কর্তৃপক্ষের পক্ষে আরো বলা হয়, ভুক্তভোগীরা তাদের স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন না। তাদের কনট্যাক্ট লিস্টের সবাইকে অফলাইন দেখাবে এবং স্কাইপের মাধ্যমে কল করা যাবে না তাদের
 
গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের কারণে ক্ষমা চেয়েছে স্কাইপ কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব আপডেট ইসু করার আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
 
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় ৪টা ২৩ মিনিটে স্কাইপ জটিলতার কবলে পড়ে। ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, এশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা সংযোগ সমস্যার কারণে অ্যাপটির মাধ্যমে ভয়েস কল এবং ভিডিও কল করতে পারছেন না।
 
ওই প্রতিবেদনে আরো জানানো হয়, ভিডিও কল আর ভয়েস কল সেবা বন্ধ থাকলেও কাজ করছে স্কাইপ অ্যাপের ইনস্ট্যান্ট মেসেজিং সেবা। সংযোগ জটিলকার শিকার হয়নি ‘স্কাইপ ফর ওয়েব’-ও। তবে এখনও বেটা পর্যায়ে থাকায় স্কাইপের এই সংস্করণটির ব্যবহারকারীর সংখ্যা নেহাতই কম।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top