অস্ট্রেলিয়ার বিখ্যাত সস কোম্পানি বায়রন বে চিলি’র সস ও সালসা বানাবে প্রাণ। সম্প্রতি ঢাকায় বায়রন বে চিলি’র প্রতিষ্ঠাতা পরিচালক জন বোলান্ড ও প্রাণ-আরএফএল গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী এ বিষয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
প্রাণ এগ্রো লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল এবং অপারেশন ম্যানেজার আশেক করিম খান এ সময় উপস্থিত ছিলেন ।
চুক্তি অনুযায়ী বায়রন বে চিলি কোম্পানির সস ও সালসা উৎপাদন ও বিপণন করবে প্রাণ। বাংলদেশসহ দক্ষিণ এশিয়ার বেশকিছু দেশে এ সস বিপণন করবে প্রাণ। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, দুবাইসহ বিভিন্ন দেশে বায়রন বে সসের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। অস্ট্রেলিয়ার এ কোম্পানিটি সস এবং সালসা তৈরিতে সুবিদিত।