অনিবন্ধিত সিম নিবন্ধন করতে হবে : বিটিআরসি

S M Ashraful Azom
প্রকৃত গ্রাহকের সিম পুনঃনিবন্ধন করা লাগবে না বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান সুনীল কান্তি বোস। তবে সকল অনিবন্ধিত সিম বাধ্যতামূলকভাবে নিবন্ধন করাতে হবে। সোমবার বিটিআরসিতে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, '১৩ কোটি সিমের রি-রেজিস্ট্রেশন করা হবে না।'

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই নাগাদ বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ। গত তিন মাস ধরে তাদের সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া চলছে।

সুনীল কান্তি বলেন, রোববার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। সেখানে আমিও উপস্থিত ছিলাম। বৈঠকে বলা হয়েছে, অনিবন্ধিত সিম নিবন্ধন করতে হবে। ১৩ কোটি সিমের মধ্যে সবই ভুয়া সিম বলে আমি মনে করি না।

অপরাধীদের অনিবন্ধিত মোবাইল সিম ব্যবহার করায় তা বন্ধের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। অনিবন্ধিত সিম ধরতে অভিযানেও নেমেছেন নতুন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম। বিটিআরসি প্রধান বলেন, "সিম রিটেইলার ও ডিস্ট্রিবিউটররা রেজিস্ট্রেশন ছাড়াই বা প্রকৃত ব্যবহারকারী নয় এমন গ্রাহকের নামে সিম বিক্রি করে থাকে। গ্রাহকদের বলা হচ্ছে, এসব সিম পুনরায় নিবন্ধন করে নিন, না হলে যাচাই করার সময় সেসব সিম বন্ধ করে দেয়া হবে।" তিনি বলেন, "এটি আগের নির্দেশনার ধারাবাহিকতা। যাদের সঠিকভাবে নিবন্ধিত রয়েছে, তাদের পুনরায় নিবন্ধনের প্রয়োজন নেই।"
নিবন্ধনহীন মোবাইল সিম বন্ধ করা হবে বলে এর আগে কয়েকটি অনুষ্ঠানে জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম। গত বছর মোবাইল ফোন অপারেটরগুলোর অনিবন্ধিত সব সিম বন্ধ করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top