পারিশ্রমিক বিতর্কে মাধুরী

S M Ashraful Azom
বলিউডের নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। আর এই পার্থক্যকে কেন্দ্র করে বলিউডের তারকাদের ভেতর রয়েছে ব্যাপক মত বিভেদ। এ বিষয়ে অনেক তারকা নিজেদের মতো করে প্রতিবাদ করলেও কোনো সুনির্দিষ্ট সমাধানে আসতে পারেনি তারা।
 
সম্প্রতি এই পারিশ্রমিক নিয়ে সংবাদপত্রের শিরোনামে এলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত। বলিউডের নায়করা নায়িকাদের চেয়ে বেশি পারিশ্রমিক নেন, এই বিষয়টিকে ভুল প্রমাণিত করার জন্য বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের তার টুইটারে বলেন, ‘বলিউডে নায়কদের নায়িকাদের চেয়ে বেশি পারিশ্রমিক দিতে হয় এই বিষয়টি ঠিক না।’ আর তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘হাম আপকে হ্যায় কোন’ সিনেমায় সালমান খানের চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয় সে সময়ের শীর্ষ নায়িকা মাধুরী দীক্ষিতকে। আর এতেই সৃষ্টি হয় বিতর্কের।
 
এই ঘটনাটি প্রসঙ্গে মাধুরী বলেন, ‘এখন যদি একজন নায়িকা কিংবা নায়ক একাই প্রযোজককে লাভ উঠিয়ে দিতে পারেন তাহলে তাকে বেশি পারিশ্রমিক দিতে প্রযোজকেরও আপত্তি থাকবে না। বিষয়টি ইন্ড্রাস্ট্রির দিক থেকে স্বাভাবিক। আর এটা নিয়ে তেমন খোলামেলা আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি না।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top