মেডিকেলে ভর্তিচ্ছুদের কর্মসূচিতে পুলিশের বাধা

Seba Hot News

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বসে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে প্রায় ২০০ জন শিক্ষার্থী শহীদ মিনারে জড়ো হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা মুখে কালো কাপড় বেঁধে মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা শাহবাগে এসে পৌঁছালে প্রচুর পুলিশ সদস্য তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি চলে। একপর্যায়ে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বসে পড়েন।

মিছিল নিয়ে মেডিকেল শিক্ষার্থীদের প্রেসক্লাবে যাওয়ার কথা ছিল। সেখানে তাঁদের প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top