কঙ্গনার সাথে জুটি বাঁধলেন অমিতাভ

S M Ashraful Azom
একটি জনপ্রিয় প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে কঙ্গনা রৌনতের সঙ্গে অভিনয় করলেন অমিতাভ বচ্চন। বিজ্ঞাপনটি প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি। অক্টোবর মাসের শেষের দিকে ছোটপর্দায় দেখা যাবে বিজ্ঞাপনটি।

জানা যায়, ‘কুইন’ ছবিতে কঙ্গনার অভিনয় দেখার পর থেকেই অমিতাভ বচ্চন মজেছিলেন নায়িকার স্বতস্ফূর্ততায়। সেই সময়ে কঙ্গনাকে একটি চিঠিও পাঠিয়েছিলেন বিগ বি। লিখেছিলেন, ‘খুব কম অভিনেতাই এ রকম সাবলীল ভাবে ক্যামেরাকে উপেক্ষা করতে পারে!’

কঙ্গনা সেটা পেরেছেন বলে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। পাশাপাশি, এও জানিয়েছিলেন, এ রকম বলিষ্ঠ অভিনয়ের জন্য কঙ্গনাকে বেশ হিংসেও হয় তার!

তার পর সময় যত এগিয়েছে, অমিতাভ বচ্চনের কঙ্গনা-প্রীতি বেড়েছে বই কমেনি। মাঝে মাঝেই নানান জায়গায় বলেছেন তিনি, কঙ্গনার সঙ্গে অভিনয় করতে পারলে বেশ হত! সেই সুযোগই এলো এত দিনে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top