এটিএমে পর্যাপ্ত টাকা রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

S M Ashraful Azom
ঈদ-উত্সব আসলেই গ্রাহকদের জন্য ভোগান্তির অন্যতম উপসর্গ হয়ে দাঁড়ায় ব্যাংকের এটিএম বুথগুলো। বুথে টাকা না থাকা, কার্ড আটকে যাওয়া, টাকা বের না হলেও ব্যালেন্স কাটা, অতিরিক্ত চার্জ আদায় ও চোর-ডাকাতের কবলে পড়াসহ নানা ধরনের ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। লেনদেনে বুথ-নির্ভর গ্রাহকরা অনেক সময় টাকা না পেয়ে তাদের ঈদের আনন্দই মাটি হয়ে যায়। তাই গত কয়েক বারের ধারাবাহিকতায় এবারও ঈদের ছুটির সময় এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ।
 
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে—এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে যথেষ্ট পরিমাণ টাকা সরবারহের নির্দেশ দেয়া হয়েছে ব্যাংকগুলোকে। ঈদ-উল-আযহার উপলক্ষে আগামী ২৪ তারিখ থেকে ছুটি শুরু হবে। এ সময় ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ থাকায় জনসাধারণের আর্থিক লেনদেনের সুবিধার্থে নিরাপত্তা নিশ্চিত করে বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top