খুলনায় জামায়াতের তিন নেতাকর্মী গ্রেফতার

S M Ashraful Azom
খুলনার লবণচরা এলাকা থেকে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতে ইসলামীর ৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- ৩১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির নাসির উদ্দিন মোল্লা (৫৬), জামায়াত রোকন আক্তারুজ্জামান রাজা (৬২) এবং জামায়াত কর্মী মো. কবির হোসেন (৪২)।
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের শনিবার রাত সোয়া ৮টায় নগরীর লবণচোরা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করে। এ সময় তারা নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিল।
দুপুরে আটককৃতদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে মহানগর হাকিমের আদালতে পাঠায় পুলিশ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top