মা চরিত্রে আমাকে বেমানান বলেছে আমির

Seba Hot News

এস এম শাকিল হোসেন শান্ত:
দঙ্গল’এ আমির খানের স্ত্রীর চরিত্রের সুযোগ পেয়েছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। কিন্তু এখন সেই চরিত্র সাক্ষী তনওয়ারের দখলে। কিন্তু এমন সুযোগ কেন তিনি হেলায় হারালেন জানেন কি? তার কারণ খোদ আমির খান!

মল্লিকা জানিয়েছেন, ‘দঙ্গল’এ তাঁর অডিশন বেশ পছন্দই হয়েছিল পরিচালকের। কিন্তু চিত্রনাট্যে আমিরের চার সন্তান রয়েছেন। আর তাঁদের মা হিসাবে নাকি একেবারেই মানাবে না মল্লিকাকে। যতই মেকআপ করা হোক না কেন তাঁর বয়স যেহেতু অনেকটা কম, তাই পর্দায় তাঁকে চার মেয়ের মা বলে মনেই হবে না। সে কারণেই মল্লিকার জায়গায় সাক্ষীকে কাস্ট করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি।

মল্লিকা মনে করেন, ‘‘আসলে আমি ততটা বুড়ো হইনি। আমির খানই বললেন, আমাকে চার মেয়ের মা মনে হবে না। তাই প্রস্তাবটা ছেড়ে দিলাম।”

ছবিতে মহাবীর সিং ফোগটের ভূমিকায় অভিনয় করছেন আমির খান। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন বাড়িয়ে করেছেন ৯৫ কিলো!
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top