চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে আটক তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরোয়ার কামাল এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার গাজীপুর চরের ফজলে ঢালীর ছেলে নাছির ঢালী (৩০), একই এলাকার রাজ্জাক গাজীর ছেলে হারুন গাজী (২৪) এবং মধ্যচর এলাকার আলাউদ্দীন গাজী।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় মা ইলিশ ধরার সময় হাইমচর থানা পুলিশ ও বাহেরচর তদন্ত পুলিশ কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হালিম ওই তিন জেলেকে আটক করে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরোয়ার কামাল কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় উপজেলা টাস্কফোর্স সক্রিয় থাকবে। মা ইলিশ ধরার অপরাধে এক বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হবে।