গাজীপুরে খুন, দুই বন্ধু আটক

Seba Hot News


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মাসুদ রানা (২০)। তিনি ওই এলাকার নূরুল ইসলাম নবীর ছেলে।
আটককৃতরা হলেন-পারভেজ (২১) ও অমিত (১৯)।তাদেরকে ঘটনাস্থল থেকে জামা-কাপড়ে রক্তমাখা অবস্থায় আটক করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছোট লতিফপুর এলাকায় নিজ বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মাসুদ। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় মাসুদকে তার দুই বন্ধু পারভেজ ও অমিত কেচি দিয়ে আঘাত করে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে পারভেজ ও অমিতকে ঘটনাস্থল থেকে আটক করে।
তিনি আরও জানান, গুরুতর জখম মাসুদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর শ্রীফলতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সময় মাসুদের বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না বলেও জানান এসআই।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top