মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে শিপন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার রাত থেকে সকালের মধ্যে কোনো এক সময় উপজেলার বিলাশের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে, সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শিপন মিয়া সিলেট জেলার ওসমানীনগরের জহির আলীর ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, সকালে শ্রীমঙ্গল উপজেলার বিলাশের পাড় রেল লাইনের পাশে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।