পদ্মায় ৩৫টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

Seba Hot News
মুন্সীগঞ্জের পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় ৩৫টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে ৭টি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৮টি গরু নিখোঁজ রয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের অদূরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
জানা গেছে, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে চলাচলরত একটি লঞ্চের ধাক্কায় গরুবাহী ওই ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপরই ডুবে যাওয়া ট্রলারের গরুর বেপারি ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে ট্রলারে থাকা ২৭টি গরু জীবিত উদ্ধার করা হয়। তবে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে ৮টি গরু।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই ) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top