মাছি মারার চেয়েও মানুষ মারা সহজ: এরশাদ

S M Ashraful Azom
দেশে এখন মাছি মারার চেয়েও মানুষ মারা সহজ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘এখন দেশে সুশাসনের অভাবের কারণেই এমনটি হচ্ছে।’
 
মঙ্গলবার পাঁচ দিনের রংপুর সফরে এসে পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, ‘কালিহাতিতে ওদের কী অপরাধ ছিল, ওরা তো পেট্রোল বোমা মারেনি। গাড়িতে হামলাও করেনি। ওরা মাকে অপমানের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে এসেছে। সেটাই ওদের অপরাধ। ওদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো।’
 
মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে এরশাদ বলেন, প্রশ্নপত্র ফাঁস কারা করেছে, সরকার তা জানে। কিন্তু সরকার বলেছে পরীক্ষা ঠিকঠাক হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top