সৌদি আরবের দায় স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত : খামেনি

S M Ashraful Azom
হাজিদের মৃত্যুতে সৌদি আরবের দায় স্বীকার করে মুসলমান ও নিহতদের পরিবারের নিকট ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রবিবার নিজ ওয়েব সাইটে তিনি এ মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকতার মধ্যে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের এই ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ জন নিহত ও ৯৩৪ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে সৌদি সরকার। অবশ্য ইরানের বার্তা সংস্থা ফারস'র দাবি, এই ঘটনায় এক হাজারেরও বেশি হাজি নিহত হয়েছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়, এই দুর্ঘটনায় ১৪৪ জন ইরানি নিহত ও আরো ৩০০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে লেবাননে দায়িত্বপালনকারী ইরানের সাবেক রাষ্ট্রদূত গজনফর রকনাবাদিও রয়েছেন।

ওয়েবসাইটটিতে প্রকাশিত উদ্ধৃতিতে খামেনি বলেছেন, এই ঘটনাটি ভুলে যাওয়া যাবে না এবং গুরুত্ব দিয়ে এ ব্যাপারে লেগে থাকা উচিত। সৌদিদের এ বিষয়ে দায়দায়িত্ব স্বীকার করে মুসলিমদের ও হতাহতদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি বলেন, "মুসলিম বিশ্বের অনেক প্রশ্ন আছে। এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু কোনো ছোট ঘটনা না। ঘটনাটির বিষয়ে মুসলিম দেশগুলোর নজর দেওয়া উচিত।"

শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া এক ভাষণে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘের তত্ত্বাবধানে এ ঘটনার তদন্ত দাবি করেছেন। রয়টার্স।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top